• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

বেঁচে থাকতে ক্যাম্পাসে সন্ত্রাস কায়েম হতে দেব না: ডাকসু ভিপি

দেশ টিভি ডেস্ক
  ২৩ এপ্রিল ২০২৬, ২২:৫৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, যারা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, যারা শিক্ষাঙ্গণে অস্ত্রের ঝনঝনানি করতে চায়, যারা রামদা-চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখিয়ে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়, আমরা বেঁচে থাকতে তা হবে দেব না। আমরা বেঁচে থাকতে সন্ত্রাস কায়েম হতে দেব না।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টায় রাজধানীর শাহবাগ থানার সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মীর করা ফেক ফটোকার্ডের ওপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদকে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের কিছু সন্ত্রাসী হত্যার হুমকি দিয়েছে। এই ফটোকার্ড ছড়ার পরপরই আল মাহমুদ পোস্টে বিষয়টি স্পষ্ট করেছেন যে, এই পোস্ট সে দেয়নি। এটা পুরোপুরি ভুয়া।

তিনি বলেন, পরবর্তীতে সে তার জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় জিডি করতে (সাধারণ ডায়েরি) যায়। এ সময় তার সঙ্গে হল সংসদের ও ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়। কিন্তু থানায় ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সামনে তাদের ওপর হামলা হয়েছে। অথচ এই থানার দায়িত্ব সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া। এটা ইতিহাসের লজ্জাজনক অধ্যায়। আমরা দেখতে পেয়েছি, এই হামলার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আসা হয়েছে। মুসাদ্দিক, এ বি জুবায়ের, জুমা, সালমাসহ ডাকসু নেতৃবৃন্দরা উদ্ধার করতে গেলে, তাদের ওপরও নৃশংস হামলা করা হয়।

এই ঘটনায় মাস্টারদা সূর্যসেন হল সংসদের ভিপি আজিজ, হলেল আলভী, মহসিন হল সংসদের সাদিকসহ প্রায় শতাধিক সন্ত্রাসীরা তার ওপর হামলা করে বলে অভিযোগ করেন সাদিক কায়েম। তিনি আরও জানান, আহত হয়ে এখন অনেকে হাসপাতালে আছে।

সরকারের কাছে প্রশ্ন রেখে ডাকসু ভিপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রশ্ন করতে চাই, এটাই কি আপনার গণতন্ত্রের চর্চা। একজন বিশ্ববিদ্যাল শিক্ষার্থী হত্যার হুমকি পেয়ে নিরাপত্তার জন্য থানায় জিডি করতে এসে হামলার শিক্ষার হচ্ছে, এটাই কি গণতন্ত্র? এটাই কি বাংলাদেশ?

আরও পড়ুন

শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির পালটাপালটি ধাওয়া

সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, যারা শিক্ষাঙ্গণে অস্ত্রের ঝনঝানি করতে চায়, যারা রামদা-চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখিয়ে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়, আমরা বেঁচে থাকতে তা হবে দেব না। আমরা বেঁচে থাকতে সন্ত্রাস কায়েম হতে দেব না। ক্যাম্পাসে সন্ত্রাস চলবে না। মাসল পাওয়ার প্রাকটিস চলবে না। ক্যাম্পাসে শিক্ষার্থীরা আসবে পড়াশোনা করার জন্য। তাদের গণতান্ত্রিক অধিকার করবে।

এর আগে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নামে আপত্তিকর পোস্ট ছড়ানো হয়। এ ঘটনা নিয়ে স্ক্রিনশটটিকে ভুয়া দাবি করে রাত ৮টার দিকে রাজধানীর শাহবাগ থানায় জিডি করতে যান ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ ও কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভি। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

জে আই

  • ডাকসু
  • ভিপি সাদিক কায়েম
এ সম্পর্কিত আরও খবর
নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ডাকসুর আলোচিত ভিপি প্রার্থী শামীম
নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ডাকসুর আলোচিত ভিপি প্রার্থী শামীম
শিবিরের সেই সাহসী সিয়ামের ওপর হামলা, মধ্যরাতে জানালেন ডাকসু ভিপি
শিবিরের সেই সাহসী সিয়ামের ওপর হামলা, মধ্যরাতে জানালেন ডাকসু ভিপি
ঢাবি শিক্ষার্থীদের জন্য কুমিল্লা রুটে বাস সার্ভিস চালু করলো ডাকসু
ঢাবি শিক্ষার্থীদের জন্য কুমিল্লা রুটে বাস সার্ভিস চালু করলো ডাকসু
পদত্যাগের সিদ্ধান্ত পাল্টালেন ডাকসু সদস্য সর্বমিত্র
পদত্যাগের সিদ্ধান্ত পাল্টালেন ডাকসু সদস্য সর্বমিত্র
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।